ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিরল রোগে হাতের রেখা নেই একই পরিবারের ৬ জনের, সেবা পেতে ভোগান্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

এক বিরল রোগে আক্রান্ত রাজশাহীর একই পরিবারের ৬ জন। অ্যাডারমাটো গ্লিফিয়া নামের এই বংশগত রোগের ফলে তাদের কারোরই হাতের রেখা মিলছে না। ফলে সরকারি বেসরকারি সেবা পেতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

রাজশাহীর পুঠিয়ার পচামাড়িয়া গ্রামের অমল সরকার। জন্মগতভাবে হাতের কোন রেখা না থাকার পরও জাতীয় পরিচয়পত্র পেয়েছেন ঠিকই, কিন্তু ভোগান্তিটা অন্য জায়গায়।

এই যেমন বায়োমেট্রিক পদ্ধতি চালুর পর, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মোবাইল সিম নিতে গেলেও সেবা বঞ্চিত হয়েছেন তিনি।

এ গল্প শুধু তার একার নয়, পরিবারের আরো ৫ সদস্য পড়েছেন একই ভোগান্তিতে। তারা বলছেন, বংশগত এ রোগের কারণে সরকারি বেসরকারি সেবা প্রাপ্তি নতুন করে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রোগটিকে অ্যাডারমাটো গ্লিসিয়া কিংবা ইমিগ্রেশন ডিলে ডিজিজ বলা হয়। তবে, বংশগত হওয়ায় তেমন কোন চিকিৎসা নেই এ রোগের। তাই সেবা গ্রহণে বিকল্প পদ্ধতির কথা বলছেন চিকিৎসকরা।

একমত নির্বাচন কমিশনও। এ রোগে আক্রান্ত কিংবা যাদের হাতে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আইরিশ ও ফেইস রিকগনেশন পদ্ধতি চালুর কথা জানিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ।

বিরল এই রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বে খুবই কম, আর বাংলাদেশে খবর মিলেছে এই প্রথম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102