ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোন মাদকই প্রয়োগ হয়নি ম্যারাডোনার শরীরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

মৃত্যুর পর ম্যারাডোনাকে নিয়ে অনেক গুজবই উঠেছে। বিশেষ করে মৃত্যু রহস্য খুঁজেছেন অনেকে। কেউ কেউ সন্দেহ করেছেন তার শরীরে অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়েছে। তবে সেই সন্দেহ মিথ্যে প্রমাণ হলো। টক্সিকোলোজি রিপোর্টে জানানো হয়েছে, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে কোনো ধরনের অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়নি।

টক্সিকোলোজি রিপোর্টে আরও বলা হয়, তার শরীরে এমন ধরনের ওষুধ পাওয়া গেছে, যা তার শারীরিক ও মানসিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে।

এই তদন্তের মূল কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো তার তদন্তে দেখেছেন, ম্যারাডোনার পুরো চিকিৎসাকালে কোনো অপব্যবহার হয়েছে কি না। তিনি দেখেছেন- ম্যারাডোনাকে প্রয়োগ করা ওষুধ হতাশা এবং খিঁচুনি ধরণের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া পেটের সমস্যার কারণেও এগুলো দেওয়া হয়েছিল।

এই রিপোর্টগুলোই প্রমাণ করে ম্যারাডোনা কিডনি, লাং ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার। এর আগে নভেম্বরের শুরুতে মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমাট বাধা রক্ত অপসারণ করা হয় ম্যারাডোনার। ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এর দুই সপ্তাহের মাথায় না ফেরার দেশে চলে যান ফুটবলের এই কিংবদন্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102