ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় জয়ের পরও চাকরিচ্যুত টুখেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

চাকরি হারালেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টুখেল। ঘরের মাঠে বড় জয়ের পরও তাকে বিদায় নিতে হলো। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে তাকে। তিনি নেইমার-এমবাপ্পেদের কোচ।

বুধবার রাতে তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের প্রেসিডেন্ট নাসেল আল খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লেওনার্দো। ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার কারণেই টুখেলকে বরখাস্ত করা হয়েছে।

পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টুখেল। স্ট্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। এর কারণ অবশ্য লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে না পারা।

২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগে এখনও পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে রয়েছে অলিম্পিক লিও ও লিলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102