ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বারো বছরের শিশুর মাত্র ৮৬ দিনে কুরআন মুখস্থ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তমাই গ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদরাসার ছাত্র জাকারি মাত্র ৮৬ দিনে কুরআন মুখস্ত করেছেন। তার বয়স ১২ বছর চলছে।

এতো অল্প বয়সে ও কম সময়ে কুরআনুল কারিম মুখস্ত করায় মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী মাদরাসা মাঠে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার তাকে সংবর্ধনা দেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ মো. জাকারিয়া শিক্ষক হাফেজ এনামুল হাসান তার মুখস্তের তথ্য তুলে ধরেন। তিনি জানান, হাফেজ জাকারিয়া কম করে হলেও প্রতিদিন আট পৃষ্টা সবক শুনিয়েছে। মাঝে মধ্যে বেশিও মুখস্ত করতো। তিনি একদিনে সর্বোচ্চ ১৫ পৃষ্টা পর্যন্ত মুখস্ত করেছে। পড়াশোনায় জাকারিয়া খুবই মনোযোগী। তাকে পড়ার জন্য কখনও তাগাদা দিতে হয়নি।

সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ জাকারিয়া কুরআন তেলায়াত করে শোনান। বড় হয়ে সে হাক্কানি আলেম হতে চায়। তার শিক্ষকরাও এ আশা প্রকাশ করেন এবং শিক্ষকরা আজীবন তার পাশে থাকার কথা জানান।

হাফেজ মো. জাকারিয়া হুসাইন এ ছোট্ট বয়সে লজিং থেকে পড়াশোনা করে এ কৃতিত্ব অর্জন করেন। অটোরিকশা চালক বাবা সেলিম রেজার একমাত্র ছেলে জাকারিয়া। সে সবার ছোট। তার বড় দুই বোন রয়েছে।

লুঙ্গি শিল্পের গ্রাম হিসেবে খ্যাত তামাই গ্রামে অবস্থিত মাদরাসাটি ১৯৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দাওরায়ে হাদিস পর্যন্ত এ মাদরাসা প্রায় ১১০০ ছাত্র রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102