ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালো অবস্থানে নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

রস টেইলর এবং কেন উইলিয়ামসনের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে ২২২ রান।

মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। শাহিন আফ্রিদির শিকার হয়ে মাত্র চার রানে আউট হন টম লাথাম। ব্যর্থতার পরিচয় দেন আরেক ওপেনার টম ব্লান্ডেল-ও। তিনি ফিরে যান দলীয় ১৩ রানে।

ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইরা ঘুরে দাঁড়ায় কেন উইলিয়ামসন এবং রস টেইলরের তৃতীয় উইকেট জুটিতে। স্কোর বোর্ডে তারা যোগ করেন ১২০ রান। ক্যারিয়ারের ৩৪তম ফিফটি হাঁকিয়ে শাহিন আফ্রিদির বলে টেইলর আউট হন দলীয় ১৩৩ রানে। তার ব্যাট থেকে আসে ৭০ রান।

এরপর হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক উইলিয়ামন। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দুরে থেকে ৯৪ রানে দিন শেষ করেছেন কেন। অপর প্রান্তে থাকা নিকোলসের সংগ্রহ ৪২ রান।

পাকিস্তানের পক্ষে তিনটি উইকেটই নিয়েছেন শাহিন আফ্রিদি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102