ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় ২ ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুই ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৭) নামে এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা উপজেলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পওলী গ্রামের হাসেম প্রামাণিকের ছেলে।

জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে জারিয়া থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৪৪২২) শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে জাওয়ানী নামক স্থানে সড়কে দাঁড়ানো অপর একটি বালুবোঝাই দাঁড়ানো ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২০-৪২১৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামনের ট্রাকের হেলপার বিল্লাল মারা যান।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102