ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন শাদাব খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের দল থেকে আগেই বাদ পড়েছিলেন শাদাব খান। বৃহস্পতিবার তার উরুর চোটের অবস্থা জানার জন্য স্ক্যান করানো হয়।

এমআরআই স্ক্যানের ফল এসেছে। তাতে নিশ্চিত হওয়া গেছে, বাঁ উরুর চোটটা এমন অবস্থায়, ছয় সপ্তাহের জন্য বিশ্রামে যেতে হবে পাকিস্তানের এই লেগস্পিনারকে। তবে আপাতত দলের সঙ্গে নিউজিল্যান্ডেই পুনর্বাসন চলবে শাদাবের।

পাকিস্তান দলের চিকিৎসক ডা. সেলিম বলেছেন, ‘এমআরআই রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, এটা নতুন ইনজুরি। সেই ইনজুরি নয় যেটি গত মাসে জিম্বাবুয়ে সিরিজে পেয়েছিলেন। এখনকার ইনজুরিটিও সতর্কতার সঙ্গে দেখা হবে এবং শাদাব ছয় সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।’

তিনি যোগ করেন, ‘পুনর্বাসনের ছয় সপ্তাহ পেরোনোর পর শাদাব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন কি না, মেডিকেল প্যানেল সেটা খতিয়ে দেখবে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’

ক্রাইস্টচার্চে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। এই টেস্টটি তো বটেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পুরোটাই মিস করবেন শাদাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102