ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের এক সপ্তাহ পর যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

চুয়াডাঙ্গায় নিখোঁজের এক সপ্তাহ পর সাকিব হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের পার্শ্ববর্তী মকবুল হোসেনের আম বাগান থেকে সাকিব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা, মুখ ও হাতসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর নিখোঁজ হন সাকিব হোসেন।

গ্রামবাসী ও পুলিশ জানায়, যদুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় মকবুল হোসেনের আম বাগানে সাকিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দর্শনা মডেল থানা পুলিশের সদস্যরা দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।

দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান কাজল বলেন, ‘সাকিব হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন ব্যস্ত রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102