ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে পুড়ে ছাই বৃদ্ধ দম্পতির শেষ আশ্রয়!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ঝালকাঠির শহীদ পরিবারের সদস্য এক অসহায় বৃদ্ধ দম্পতির বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের সম্ভু দাসের (৮০) ওই ঘরটি পুড়ে যায়।

বৃদ্ধ সম্ভু দাস এবং এলাকাবাসী জানান, সকালে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা ছড়িয়ে গেলে পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিভিয়ে ফেললেও শেষ রক্ষা হয়নি।

বৃদ্ধ সম্ভু দাস জানান, খুলনা সিটি কর্পোরেশনে চাকরি থেকে অনেক বছর আগে অবসর নেন তিনি। এরপর বৃদ্ধ স্ত্রী সোভা রানী দাসকে নিয়ে গ্রামের বাড়িতে অভাব অনটনে বসবাস করতে থাকেন। ছেলেরা কর্মসংস্থানে অন্য জেলায় থাকছেন। আগুনে তাদের পরনের পোশাক ছাড়া মালামালসহ পুরো বসতঘরটি পুড়ে গেছে।

তিনি আরও জানান, একাত্তরে স্থানীয় রাজাকাররা তাদের বাড়িতে লুটপাট করে। কাকা জোগেশ চন্দ্র দাস ও মেঝ ভাই প্রশান্ত চন্দ্র দাসকে স্থানীয় রাজাকাররা ধরে নিয়ে পৌর খেয়াঘাট বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102