ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক দুর্ঘটনায় আহত কটিয়াদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৬)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার দুপুর ২টায় কটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে বিকেলে বীর নোয়াকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর মোটর সাইকেলে করে কটিয়াদিতে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার সময় চারিপাড়া নামক স্থানে একটি পিকআপ মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102