ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: লাফিয়ে বাঁচলেন তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

সিলেট থেকে দিরাইগামী বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা করেছেন ওই বাসের চালক ও হেলপার। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে ছেড়ে আসা বাসে (সিলেট জ -১১০৭২৩) ওই মেয়ে লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে ওই মেয়ে ছাড়া আর কোনো যাত্রী ছিল না। এই সুযোগে বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়। গ্রামবাসী আহত অবস্থায় প্রথমে তাকে দিরাই হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস আটক করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102