ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী বাড়ি নেই, বিচারপ্রার্থীকে ধর্ষণ করলেন চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে উপজেলার শানবান্ধা গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগে বলা হয়েছে। অভিযুক্ত আব্দুল কাদের সদর উপজেলার ভাড়ারিয়া পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর সামান্য বিষয় নিয়ে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। বিষয়টি সুরাহার জন্য ওই দিন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের কাছে ইউনিয়ন পরিষদে যান। ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান। তখন চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ভুক্তভোগী থানায় আব্দুল কাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102