ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাহাড়ে ঝুলছে প্রেমিকের লাশ, পাহারায় প্রেমিকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

প্রেমের টানে প্রেমিকাকে (১৩) নিয়ে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে পালিয়ে ভারত যাচ্ছিলেন প্রেমিক শিপন মালাকার (১৭)। কিন্তু পথিমধ্যে প্রাণ হারাতে হল শিপনকে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে সীমান্তবর্তী নো ম্যান্সল্যান্ডে গায়ের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে তার লাশ। আর সেই লাশ পাহারা দিচ্ছিল তারই প্রেমিকা। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়।

জানা গেছে, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকারের সঙ্গে একই ইউনিয়নের বাসিন্দা এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় গত ২৫ ডিসেম্বর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

শুক্রবার সন্ধ্যায় তারা ভারতে চলে যাওয়ার উদ্দেশে সীমান্তবর্তী এওলাছড়া পুঞ্জির গহীন বনে চলে যায়। সেখানে বেশ কিছু সময় অবস্থান করে। ধারণা করা হচ্ছে, রাতেই প্রেমঘটিত কারণে মনোমালিন্যের এক পর্যায়ে শিপন আত্মহত্যা করেছে।

লাশ পাহারারত কিশোরী প্রেমিকা বলে, শুক্রবার বিকেলে শিপন আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর রাতে এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গলে আমরা অবস্থান করি। এক পর্যায়ে রাত প্রায় ২টায় শিপনের কাছ থেকে পাহাড়ের নিচে আমি ছিটকে পড়ে যাই। তখন থেকে প্রায় তিন ঘণ্টা আমি অজ্ঞান ছিলাম। শিপনকে অনেক খোঁজাখুঁজি করি। সকালে উঠে দেখি তার গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো। আমাদের প্রেমের সম্পর্ক ছিল দুই বছরের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠান, হাজি মাকসুদ আলী, আব্দুল মনাফ প্রমুখ।

এ প্রসঙ্গে কুলাউড়া থানার এসআই মহসীন তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে পাহারারত অবস্থায় ওই কিশোরীকে পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

শিপন মালাকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সঙ্গে পাওয়া কিশোরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102