ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্টারপোলের মাধ্যমে বাগেরহাটের ফাঁসির আসামি মাসুম ভারতে থেকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

বাগেরহাটের শরণখোলার চাঞ্চল্যকর জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়াদিল্লী থেকে গ্রেফতার করা হয়েছে।

শরণখোলা থানা পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার তাকে ভারতীয় পুলিশ গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করেছে। বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ গ্রেফতারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসামি ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ জানায়, উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের পুত্র জাহিদুল ইসলামকে ২০০৫ সালের ৬ জুন রাতে পার্শবর্তী ফসলের মাঠে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। নিহত জাহিদুল নলবুনিয়া বাজারে মোবাইল ফোন ও ফ্লেক্সির ব্যবসা করতেন।
জাহিদুলের চাচাতো ভাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত মাসুম হাওলাদার (৩২) উপজেলার বাধাল গ্রামের আদম আলী হাওলাদারের পুত্র। ওই হত্যা মামলায় পাঁচজন আসামি থাকলেও একমাত্র মাসুমের ফাঁসির আদেশ দেন আদালত। বাকী চারজন খালাস পেয়ে যান। জাহিদুল একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। ভারতের নায়াদিল্লীসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বাগেরহাটের শরণখোলার চাঞ্চল্যকর জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়াদিল্লী থেকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। ভারত সরকারী ভাবে ইন্টারপোলের মাধ্যমে এ বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করেছে। আমরা আসামিকে ফিরিয়ে আনা প্রক্রিয়া শুরু করেছি। এ ব্যাপারে আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102