ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচবিবিতে কলেজছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বিলেরঘাট এলাকার ফাঁকা মাঠ থেকে বায়েজিদ হোসেন (১৯) নামের কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। হত্যার শিকার কলেজছাত্র সদর থানার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে অবস্থান করছে। লাশের পাশে ধারালো ছুরি পড়ে থাকায় পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরের দিকে রসুলপুর গ্রামের বিলের ঘাট এলাকার ফাঁকা মাঠে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় চেয়ারম্যান জাহিদুল আলম বেনু জানান, রাতের কোনো একসময় ফাঁকা মাঠে কলেজছাত্রকে ধারালো ছুরি দিয়ে কে বা কারা হত্যা করেছে। তিনি জানান, হত্যার শিকার বায়েজিদ এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, আমার ঘটনাস্থলে আছি। লাশের পাশে বড় ধারালো ছুরি পেয়েছি। ময়নাতদন্তের জন্য বায়েজিদের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে মামলা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102