ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে ১৭ রত্নগর্ভাকে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

গোপালগঞ্জে মুজিববর্ষ উপলেক্ষ্যে ১৭ রত্নগর্ভাকে সংবর্ধনা দিয়েছে গোবরা ইউনিয়ন পরিষদ।

শনিবার রাতে ঘোনাপাড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা প্রদান করা হয়।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী টুটুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধূরী আসাব, রত্নগর্ভা মা মনোয়ারা বেগম, রত্নগর্ভার স্বামী কুতুব উদ্দিন বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সংবর্ধনা শেষে মাকে নিয়ে রচিত গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102