ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাজেকে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ’র ৪ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

শনিবার(২৬ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাজেকের মেলাছড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা ওরফে স্মৃতি (৪২), বিকাশ চাকমা ওরফে বাইট্যা (৩৫) এবং উনিল চন্দ্র চাকমা (৬০)।

এসময় আটকৃতদের তল্লাশি করে ২টি দেশীয় তৈরী এলজি ৫ রাউন্ড এলজি এর এ্যামুনিশন, ৩টি চাঁদা রশিদ বই, ৪টি মোবাইল, ২টি প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার, ১ সেট ইউপিডিএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রিয় কমিটির বার্তা এবং ২ হাজার ১১৪ টাকা উদ্ধার করা হয়।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর (শনিবার) রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন মেলাছড়া পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী’কে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ টহল ও চেকপোষ্ট বসানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ তারিখে সাজেক থানাধীন ছদুকিছড়া এলাকায় শহীদ লে: মুশফিক আর্মি ক্যাম্পের চেক পোষ্ট কর্তৃক তল্লাশী কার্যক্রম চলাকালীন সময়ে ২টি মোটর সাইকেল তল্লাশি করে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আটককৃত সন্ত্রাসীদেরকে উদ্ধারকৃত দ্রব্যাদিসহ সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে সাজেক থানার ওসি মোঃ ইস্রাফিল বলেন, আটকৃত সন্ত্রাসীদের আজ রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102