ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে বাধা নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৪ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট ২-এর ‘বি’ ব্লকে (বেজমেন্ট) অবৈধ দোকান উচ্ছেদ বন্ধ চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। দোকানি ইব্রাহিম খলিল, হোসাইন আহমেদসহ সাতজন গত ২১ ডিসেম্বর এ রিট করেন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘আবেদনটি আদালত কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন। আমরা এখন অন্য বেঞ্চে রিটটি উপস্থাপন করব।’

আইনজীবী আরো বলেন, শর্ত অনুযায়ী, সিটি করপোরেশনের এসব কাঠামোর অনুমতি বাতিল করার ক্ষমতা রয়েছে। তবে সেক্ষেত্রে ৩০ দিনের নোটিশ দিতে হবে। এখানে সেটি অনুসরণ হয়নি।

আবেদনে উচ্ছেদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্য জায়গায় ব্যবসায়ীদের পুনর্বাসন করা, আইন অনুসরণ ছাড়া দোকান উচ্ছেদ না করার নির্দেশনা চাওয়া হয়েছিল।

একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট ২-এর ‘বি’ ব্লকে (বেজমেন্ট) থাকা দোকান উচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয় রিটে। রুল বিবেচনাধীন থাকা অবস্থায় উচ্ছেদ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটে এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা জেলার প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে বিবাদী করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102