ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলের জালে ১২ কেজি ওজনের আইড় ধরা পড়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

পরে মাছটি স্থানীয় শাজাহান মিয়ার মৎস্য আড়তে নিয়ে ২ হাজার টাকা কেজি দরে ২৪ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যায় কেসমত হালদার নামে এক জেলে। এ সময় তার জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি ফেরিঘাটের আড়তে নিয়ে আসেন ওই জেলে। এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় জমান। পরে মাছটি এক ব্যবসায়ী কিনে নেন।

মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, মাছটি ডাকের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার ৬০০ টাকায় কিনে নেওয়া হয়। পরে সেটি ২ হাজার টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102