ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

বাগেরহাটের মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি নামে একটি সুতার ফ্যাক্টরির গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে আগুন লাগলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভি ও ইপিজেডের ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ‌্যান্ড টেকনোলজি স্পিনিং ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপর তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। পরে বাগেরহাট ভায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয়। যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। সুতার তৈরির কারখানাটিতে ৮০ জন দেশি ও ৭ জন চীনা শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের কেউই আগুনে হতাহত হয়নি বলে জানান তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আগুন নেভাতে একাধিক টিম কাজ করলেও এখানো নেভানো সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102