ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডাকাতিকালে যুবলীগ নেতাকে হত্যায় ৪ জনকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

লক্ষ্মীপুরে ডাকাতিকালে মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে নিজ বাসায় কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এছাড়া লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির এডিশনাল ডিআইজি হাসিব আজিজ।

সোমবার সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৮ ডিসেম্বর ভোরে লক্ষ্মীপুর জেলা সদরে ৫৯ সদস্যের একটি ডাকাত দল ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতির সময় তারা মনির ও তার স্ত্রী মিলন বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে মনির মারা যান। পরে ডাকাত দল মনিরের ব্যবহৃত মোটরসাইকেল, ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট কবে নিয়ে যায়।

হাসিব আজিজ জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর সিআইডি তদন্তে নামে। প্রথমে ডাকাত দলের অন্যতম সদস্য মামুনুর রশীদকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বিভিন্ন এলাকা ডাকাত দলের অপর সদস্য আবুল কালাম আজাদ, ফারক ও আইয়ুবকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আজাদ হত্যা ও ডাকাতিসহ ১০ মামলার আসামি।

তিনি আরও জানান, নোয়াখালীর বেগমগঞ্জের দরবেশগঞ্জ থেকে ডাকাত আইয়ুবের ভাড়া বাড়ি থেকে নিহত মনিরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আজাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং মামুনুরের বাসা থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102