ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মদন পৌর নির্বাচন; ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে ধীরগতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নেত্রকোনা; নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এখানে শতভাগ ভোট ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নেয়া হচ্ছে।

সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে ইভিএম পদ্ধতিটি নতুন হওয়ায় ভোট প্রদানে ধীরগতি হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ জানান, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অস্থিরতার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৪ জন। আর নারী ভোটার ৬ হাজার ৫১৭ জন।

৯ কেন্দ্রে ৯ প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৭৪ পোলিং কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া পুলিশ, র্যা ব, আনসার সদস্যের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মদন কোর্ট বিল্ডিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক জানান, অনেক বয়স্ক ও নারী ভোটারদের ভোট দিতে দেরি হচ্ছে। তবে উপস্থিতি ভালো।

ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। ভোট শুরুর আগেই বেশিরভাগ কেন্দ্রের সামনে ভোটারদের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। আজ সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৬ নম্বর ওয়ার্ডের কোর্ট বিল্ডিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।

৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারের লম্বা তিনটি সারি। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১৯ জন। সকাল ১০টার পর্যন্ত ১ নম্বর কক্ষে ২৯৬ জন ভোটারের মধ্যে ৩৩ জন, ২ নম্বর বুথ কক্ষে ২৯৫ জন ভোটারের মধ্যে ৩৮ ভোটার ভোট দিয়েছেন।

মদনে মেয়র পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম, বিএনপির ধানের শীষের প্রার্থী এনামুল হক।

বিএনপির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মো. আবদুর রউফ ও মোবাইল ফোন প্রতীকের মাশরিকুর রহমান ওরফে বাচ্চু। স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের দেওয়ান মোদাচ্ছের হোসেন এবং লাঙ্গল প্রতীকের ক্ষুদিরাম দাস রয়েছে। আর কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102