ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে দুর্গা মন্দিরে হামলার ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দিরে হামলার ঘটনায় গতকাল রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি বিধূ ভ’ষণ চন্দ্র দাস বাদী হয়ে দশ জনকে নামীয়সহ অজ্ঞাতনামা১২ জনকে এ মামলায় আসামী করা হয়েছে।
জানাযায়, ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দিরে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় নারীসহ নয় জন আহত হয়। একপর্যায়ে গুলিবর্ষণ করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় রবিবার মন্দির কমিটির সভাপতি বিধূ ভ’ষণ চন্দ্র দাস বাদী হয়ে সাওঘাট গ্রামের হাজী শের আলী, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আপেল মাহমুদ, নাজির হোসেন, আয়নাল হক, মিজান মিয়া ও প্রদীপ সরকারসহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এদিকে মন্দিরে হামলার ঘটনায় রূপগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, রূপগঞ্জ উপজেলা হিন্দু কল্যাণ পরিষদ ও রূপগঞ্জ উপজেলা পুজা উদ্যাপন কমিটি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102