ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের ‘পরকীয়া’য় বাধা দেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরে পরকীয়া প্রেমের জেরে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলার চরমহিষাপুরে গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম কেয়া আক্তার (১৫)। সে মধুখালী মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করেছে।

এলাকাবাসী জানায়, মাকে পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হত্যা করা হয়েছে। নিহত মেয়েটির ছোট বোন প্রিয়া (১০) বলে, ‘আমার মা মাদারীপুর জেলার শিবচরের রিপনের সঙ্গে মোবাইলে কথা বলতো, এ নিয়ে বোনের সাথে ঝগড়া হয়। রিপন আমাদের বাড়িতে কয়েকবার বেড়াতেও আসছে, আমার মা তাকে মামা শ্বশুর বলে পরিচয় দেন।’

পুলিশ জানায়, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মায়ের সাথে কয়েকদিন যাবত পাশের বাড়িতে টিভি দেখা নিয়ে তার মেয়ের ঝগড়া চলছিল, তারই জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি, এ বিষয়ে মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর আরও নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি হত্যা।

#সময় টিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102