বগুড়া; বগুড়ার কাহালু উপজেলায় মালবোঝাই ভটভটি উল্টে চালক রনি মিয়া (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার বাখরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহিন কাদির জানান, মালবোঝাই ভটভটি নিয়ে যাওয়ার সময় কাহালু উপজেলার বাখরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এতে নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই রনি মারা যান।