ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া সেই চালকের বিরুদ্ধে চার্জশিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানসংলগ্ন লেক রোডে সাইকেলে চালানোর সময় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালক এস এম দারুস সালামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে ২০ জনকে সাক্ষী করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলাটি ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে বদলি করেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

চার্জশিটে বলা হয়, ‘ভিডিওচিত্র পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার সময় কালো/ধূসর রঙের দুটি মাইক্রোবাস গণভবনের ক্রসিংয়ের দিকে প্রবেশ করে। এ সময় ভুক্তভোগী পর্বতারোহী রেশমা নাহার রত্মা বাইসাইকেলে করে রাস্তার বাম থেকে ডান দিকে যাওয়ার জন্য ইউটার্ন নেন। তখন রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে দুটি গাড়ি যাচ্ছিল। তখন রত্নার পেছনে থাকা একটি মাইক্রোবাস ব্রেক করে বাম দিক দিয়ে কেটে চলে যায়। তবে এই গাড়ির পেছনে থাকা অপর আরেকটা গাড়ি ওই গাড়ির ডান দিক দিয়ে কেটে যাওয়ার সময় রত্নার বাইসাইকেলে ধাক্কা দেয়।’

গত ৭ আগস্ট মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন রেশমা নাহার রত্না। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রত্নার দুলাভাই মো. মনিরুজ্জামান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

ওই মামলায় গত ২৬ আগস্ট রাজধানীর শাহজাহানপুর থেকে এস এম দারুস সালামকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৩০ আগস্ট ঘটনার দায় স্বীকার করে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102