ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের দাপটের কাছে উড়ে গেলো অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ভারতের দাপটের কাছে উড়ে গেলো অস্ট্রেলিয়া। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া। ম্যাচের ৪র্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট হয় অজিরা। ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সিরিজে সমতায় ফিরলো আজিঙ্কা রাহানের দল।

৬ উইকেটে ১৩৩ রান নিয়ে ৪র্থ দিন ব্যাটিং শুরু করেন দুই অজি ক্যামেরুন গ্রিন ও প্যাট কামিন্স। এই দুই ব্যাটসম্যান উইকেট কামড়ে থাকার চেষ্টা করলেও সেটা টেকেনি বেশীক্ষণ। বুমরাহ’র বলে আউট হন কামিন্স। একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান ক্যামেরুন গ্রিন লড়াই চালিয়ে যেতে চান। তবে সেই প্রচেষ্টাও ব্যর্থ করে দেন মোহাম্মদ সিরাজ। ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফিরে যান গ্রিন।

এরপর অজি টেল এন্ডাররা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। লায়ন-হ্যাজলউডদের উইকেট তুলে নিয়ে অজিদের লেজ গুটিয়ে দেন সিরাজ-অশ্বীনরা। মিচেল স্টার্ক অপরাজিত থাকেন ১৪ রানে। ২০০ রানে শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

ভারতের হয়ে সিরাজ নেন ৩ উইকেট। বুমরাহ-অশ্বীন-জাদেজারা ভাগে পান দুটি করে উইকেট।

লক্ষ্য মাত্র ৭০ রান। যা হেসে খেলেই তুলে নেয়ার কথা ভারতের। তবে হারার আগে হার মানার মতো দল না অস্ট্রেলিয়া। স্টার্ক কামিন্স শুরু করেন একের পর এক কামান দাগতে। দলীয় ১৬ রানে মায়াঙ্ক আগারওয়াল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। চার বল পরেই চেতেশ্বর পুজারা ক্যাচ দেন স্লিপে।

দলীয় ১৯ রানে দুই উইকেট নেই ভারতের। অজিরা স্বপ্ন দেখছিলো আরো একটি ৩৬ কান্ডের। তবে তাদের সেই স্বপ্নে জল ঢেলে দেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। এবার কোনো অঘটন হতে দেন নি। শুভমান গিলকে সঙ্গে নিয়ে সহজেই নিশ্চিত করেন দলের জয়। অস্ট্রেলিয়ার মাটিতে যা ভারতের ৭ম জয়। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৭ রানের সুবাদে ম্যাচ সেরাও হয়েছেন আজিঙ্কা রাহানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102