ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসলামি ব্যাংকের নতুন এমডি মনিরুল মাওলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুল মাওলা। আগামী বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন।

পুঁজিবাজারের তালিকাভূক্ত কম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক পাঁচ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করেছে। গত ২৭ ডিসেম্বর তার এ নিয়োগ অনুমোদন করা হয়।

মনিরুল মাওলা বর্তমান এমডি মো. মাহবুব উল আলমের স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ মনিরুল মাওলা এতদিন একই ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ মনিরুল মাওলা ১৯৬৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অর্থনীতি বিষয়ে স্নাতক ও ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ইসলামী ব্যাংক ১৯৮৩ সালের ১৩ মার্চ দেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। দৃঢ় আত্মপ্রত্যয়ী ও দূরদর্শী মোহাম্মদ মনিরুল মাওলা প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যেই ১৯৮৬ সালের ৬ মার্চ ইসলামী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংকের কক্সবাজার, চট্টগ্রামের আগ্রাবাদ, চৌমুহনী, পাহাড়তলী, হাটহাজারী শাখার ব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ইনভেস্টমেন্ট কৌশলে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ মনিরুল মাওলা ২০০৪ ও ২০০৫ সালে ইসলামী ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেন।

তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আন্তজার্তিক সেমিনার ও কনফারেন্সে আমন্ত্রিত হয়ে অতিথি বক্তা হিসেবে থাইল্যান্ড, বাহরাইন, ইতালি, শ্রীলঙ্কা, সৌদিআরব, মায়ানমার, মরক্কো, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন এবং সেসব দেশের অনুষ্ঠানে অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণে দেশের ব্যাংকিং সেক্টরে কক্সবাজারের ভূমিপুত্র মোহাম্মদ মনিরুল মাওলা’র সুনাম রয়েছে সর্বত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102