ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর রাখালিয়াচাল এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মুক্তার হোসেনকে সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে আটক করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। আটককৃত ব্যক্তি রাখালিয়াচালা এলাকার মৃত নুর মোহাম্মদ মধু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তার হোসেন দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে মানিকগঞ্জ থেকে গাজীপুরে আসেন। পরে তিনি উপজেলার রাখালিয়াচালা এলাকায় বসবাস করে আসছেন। তিনি সাভার এলাকায় ট্রাক চালাতেন। ৮ বছর আগে তিনি প্রথম স্ত্রী ফরিদা আক্তারকে তালাক দেন। ওই ঘরে একটি ছেলেসন্তান ছিল। পরে এক মেয়েসহ লাভলী আক্তারকে দ্বিতীয় বিয়ে করে ঘর-সংসার করেন। পরবর্তীতে মুক্তার হোসেন মাদকসেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময় তার দ্বিতীয় স্ত্রী লাভলীকে মারধরসহ নানা নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় স্বামী মুক্তার হোসেন সোমবার বিকেলে লাভলীকে বেধম মারপিট করেন। একপর্যায়ে মুক্তার লাভলীকে রশি দিয়ে গাছে বেঁধে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিটসহ নানা নির্যাতন করেন।

এ সময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ নির্যাতনকারী স্বামী মুক্তার হোসেনকে আটক করে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত মুক্তারকে আটক করা হয়েছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102