ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গফরগাঁও পৌর নির্বাচন; নৌকা ১২৩৯৮, ধানের শীষ ১৯০!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহ; ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমন নৌকা প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীর চেয়ে ৬৫ গুণ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন (ধানের শীষ) পেয়েছেন ১৯০ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে সংরক্ষিত আসনে কাউন্সিলর ১নং ওয়ার্ডে শামছুন নাহার শিখা, ২নং ওয়ার্ডে নিলুফা ইয়াসমিন রত্না ও ৩নং ওয়ার্ডে মোছা. পারভীন আক্তার বিজয়ী হয়েছেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সিহাব উদ্দিন, ২নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ভূঁইয়া, ৩নং ওয়ার্ডে আজিজুল হক, ৪নং ওয়ার্ডে মো. সোরহাব উদ্দিন, ৫নং ওয়ার্ডে মশিউর রহমান কিরণ, ৬নং ওয়ার্ডে মো. আমান, ৭নং ওয়ার্ডে শাহজাহান সাজু, ৮নং ওয়ার্ডে মো. বাবুল হুসেন, ৯নং ওয়ার্ডে ফয়জুর রহমান জীবন নির্বাচিত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102