ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধ্যরাতে কবর থেকে ৬ কঙ্কাল চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

নরসিংদীর পলাশে একটি সামাজিক কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কবর স্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে কাজিরচর গ্রামের কয়েকজন কবর স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শেখ মো. নাসিরউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102