ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরকে খুন করলো বোরকা পরা তিন জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় বাপ্পীর বন্ধু আশরাফ ছুরিকাঘাতে আহত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি (চেয়ারম্যান পাড়া) গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাপ্পী (১৪) গয়নাকুড়ি গ্রামের মক্কেছ ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে বাপ্পী ও আশরাফকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর গ্রামের ফাঁকা মাঠে দুই জনকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় আশরাফ আহত অবস্থায় দৌড়ে প্রাণ বাঁচিয়ে বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন দু’জনকে উদ্ধার করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আশরাফ পুলিশকে জানান, ফাঁকা মাঠে বোরকা পড়া তিন যুবক তাদেরকে ছুরিকাঘাত করেছে। তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। নিহতের পরিবারের লোকজনও ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারছে না। আহত আশরাফ বলছে অজ্ঞাতরা বোরকা পরিহিত অবস্থায় হামলা করেছে। সে বিস্তারিত কোন কিছু জানাতে পারছেনা। তবে মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীদের সনাক্ত করতে পারলেই হত্যা রহস্য উন্মোচন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102