ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোলায়মান শাহ (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। সে কোটালীপাড়া উপজেলার অবদারহাটে হোমিও চিকিৎসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সোলায়মান শাহ নিজ চেম্বারে বসে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হোমিও চিকিৎসক সোলায়মান শাহকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সোলায়মান শাহকে আটক করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোলায়মান শাহ এর আগে গত মে মাসে উপজেলার বুজুর্গোকোন বাজারে একই ধরণের একটি ঘটনা ঘটিয়েছিল। সে ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102