ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুলাউড়ায় খাল খননে পুকুর চুরির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে হতদরিদ্রের কর্মসৃজন প্রকল্পের আওতায় ‘দানাপুর ভটরমার খাড়া’ এলজিইডি রাস্তা থেকে দক্ষিণমুখী খাল খননের কাজটি করা হচ্ছে যান্ত্রিক এক্সকেভেটর দিয়ে। এ ছাড়াও কিছু অনিয়ম ও গাছপালার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে দানাপুর গ্রামের বাসিন্দা খালিক মিয়া নামক এক ব্যক্তি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযাগ করেছেন।

সরেজমিন ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন ও খালিক মিয়ার লিখিত অভিযোগ থেকে জানা যায়, হতদরিদ্রের কর্মসৃজন প্রকল্পের আওতায় ‘দানাপুর ভটরমার খাড়া’ খাল খনন প্রকল্পে ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের সভাপতি ও জয়চন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার রমজান আলী কাজটি বাস্তবায়ন করছেন। যদিও কাজটি বাস্তবায়নে এলাকার হতদরিদ্র লোকজন দিয়ে বাস্তবায়ন করার কথা কিন্তু প্রকল্পের সভাপতি মাটি কাটার এক্সকেভেটর যন্ত্র দিয়ে কাজ সম্পাদন করছেন। ৮ দিনে কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যয় হবে ১২ হাজার টাকা করে প্রতিদিন অনুসারে মোট ৯৬ হাজার টাকা। বাকি টাকাগুলো তাহলে কোন খাতে ব্যয় হবে? এটা স্থানীয় লোকজনের প্রশ্ন। তাছাড়া মেম্বার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে আর্থিক বিশেষ সুবিধাও নিয়েছেন।

অভিযোগকারী খালিক মিয়ার অভিযোগ, খালের পার্শ্ববর্তী বাসিন্দা ও ভূমির মালিক হওয়ায় তার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া খাল খননের নামে তার মৌরসী সম্পত্তির ওপর দিয়ে রাস্তা তৈরির পাঁয়তারা চলছে। তিনি সরেজমিন পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত মেম্বার রমজান আলী জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এ খাল খনন করে দু’পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণের। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে খাল খনন কাজ সুষ্ঠুভাবে চলছে। যারা অভিযোগ করেছে তারাই গাছগুলো কেটে নিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102