ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মিজানুর, সম্পাদক সেলিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৭৪ বার পঠিত

ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় জেলা শহরের ব্যাপারীপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।

সভাপতি পদে মিজানুর রহমান (দৈনিক যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ সেলিম (চ্যানেল আই, বাসস) পুনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. শহীদুল ইসলাম (প্রধান সম্পাদক দৈনিক নবচিত্র), আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক), মো. রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মাহফুজুর রহমান (দৈনিক আমাদের নতুন সময়), জাফর উদ্দীন রাজু (ডেইলী অবজারভার), কোষাধ্যক্ষ ওলিয়ার রহমান (গাজী টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী (যমুনা টেলিভিশন), সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রহমান রকি (মাছরাঙা টেলিভিশন), দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বাংলা টিভি), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন সেতু (দৈনিক গণমুক্তি) আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম লুলু (দৈনিক সকালের সময়)।

কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দীন আজাদ (সম্পাদক দৈনিক নবচিত্র), আজিজুর রহমান সালাম (দৈনিক জনতা), শেখ মিজানুর রহমান (সম্পাদক সাপ্তাহিক চলন্তিকা), শাহজামান (সম্পাদক সাপ্তাহিক দিগন্ত বাণী), মো. নাসিম উদ্দিন (দৈনিক আলোকিত বাংলাদেশ), অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন (দৈনিক সত্য খবর), এম শাহীদুজ্জামান মিঞা (সাপ্তাহিক নির্বাণ), অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান (দৈনিক পল্লী বাংলা) ও মো. রফিকুল আহমদ ওয়াইজ।

এর আগে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মিজানুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102