ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আত্মহত্যা’ করলো চতুর্থ স্ত্রীও, তিনি আছেন পঞ্চমের সঙ্গে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। যদিও স্বজনদের দাবি নিহত মৌসুমি আক্তারকে (২৩) দিয়ে জোর পূর্বক ‘সুইসাইড নোট’ লিখিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী রবিউল আলম। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে রবিউলের আরও চারজন স্ত্রী ছিল। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন আগেই। তৃতীয় স্ত্রী তাকে ছেড়ে গেলেও মৃত্যুর মুখ থেকে রক্ষা পাননি চতুর্থ স্ত্রী। এত কিছুর পরও রবিউল পালানোর আগ পর্যন্ত সংসার করছিলেন পঞ্চম স্ত্রীকে নিয়ে। অভিযোগ রয়েছে প্রেমের ফাঁদে ফেলে তিনি অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বিয়েও করেছেন পাঁচটি।

এদিন, ঘরের পেছনে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৌসুমির লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী।

জানান গেছে, মৌসুমি যখন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তখন প্রেমের সম্পর্কে জড়িয়ে শিলাইদহ ইউনিয়নের মৃত শাজাহানের ছেলে রবিউলকে বিয়ে করেন। কিন্তু তখন তার তৃতীয় স্ত্রী ঘরে ছিল। চতুর্থ স্ত্রী হিসেবে ঘরে আসে মৌসুমি। রবিউলের প্রথম স্ত্রী জোছনা আক্তার এক সন্তান রেখে আত্মহত্যা করেন, দ্বিতীয় স্ত্রী মনিরা বেগম সন্তান সম্ভবা অবস্থায় আত্মহত্যা করেন, রবিউল পঞ্চম বিয়ে করে আলাদা থাকা শুরু করলে চতুর্থ স্ত্রী মৌসুমি এক সন্তানকে রেখে আত্মহত্যা করেন।

এ বিষয়ে রবিউল আলমের বড় ভাই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রানা বলেন, তার ভাইয়ের বহু বিয়ের বিষয় নিয়ে তারা বিরক্ত। তবে একাধিক বিয়ের বিষয়ে তার ভাই যতটুকু দায়ী মেয়ে পক্ষও কোন অংশে কম দায়ী নয়। তার ভাইকে বিয়ে না করার জন্য তিনি মৌসুমিকে দুইবছর আগে অনেক বার নিষেধ করেছেন। কিন্তু সে রাতে পালিয়ে এসে বিয়ে করেছে। দাবি করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ৪ মাসের সন্তান রেখে মৌসুমী নামের এক গৃহবধূ মারা গেছেন। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102