ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে ২ অপহৃত উদ্ধার, অপহরণচক্রের একজন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামের একটি দুর্গম জঙ্গলে অভিযান চালিয়ে অপহৃত দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে; একইসাথে অপহরণকারী চক্রের এক সদস্যকে আতক করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার দিবাগত মধ্য রাতেএ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকরা হলেন, একই উপজেলার চকদাদরা গ্রামের উপরচক পাড়ার মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ(২০) ও পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম(২৮)।

ওই যুবকদের অপহরণের অভিযোগে ঘটনাস্থল থেকে একই উপজেলার ভিটি মন্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে শাহীনুর রহমান (২৪) নামে অপহরণচক্রের এক সদস্যকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যান।

র‌্যাব-৫ এর জয়পুরহাট কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, অপহরণকারী চক্রের সদস্যরা অভিনব কৌশলে ওই দুই যুবককে ফুসলিয়ে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভিটিপাড়া এলাকার ওই গোপন স্থানে অপহরন করে নিয়ে যান। পরে যুবকদের আটকে রেখে তাদের উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে অভিভাবকদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

অপহরণের এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত সম্পদ ও তারাজুলকে আহত আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত শাহীনুরকে জয়পুরহাট সদর থানায় সদর থানায় সেপর্দসহ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোম্পানী অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102