ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি ও সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ব্যাংক কর্মকর্তাসহ উচ্চ পেশায় নিয়োজিত ছিলো।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তিনটি দলে বিভক্ত হয়ে এ চক্রের সদস্যরা প্রশ্ন ফাঁসের কাজ করতেন। প্রথম পর্যায়ে চক্রের সদস্যরা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করতেন। এরপর, পরীক্ষার দিন একটি দল যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে পরবর্তী দলের কাছে পাঠিয়ে দিতেন। যারা খুব কম সময়ের মধ্যে প্রশ্নের সমাধান করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দিতো। আর, আরেক দল শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সুবিধাজনক স্থানে সিট ফেলার কাজ করতো।

চক্রটি এসব কাজের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় সিআইডি। এই চক্রের আর ৩ থেকে ৪ জন সদস্যকে গ্রেপ্তারের কাজ চলছে বলেও জানানো হয়। বাকী সদস্যদের গ্রেপ্তার করতে পারলেই পুরো চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102