ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোসলের ভিডিও দেখিয়ে টানা চার বছর ভাবিকে ধর্ষণ করে দেবর বিশ্বজিৎ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নেত্রকোনায় ধর্ষণ মামলায় গ্রেফতার বিশ্বজিৎকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
জানা গেছে, প্রথমে চাচাতো ভাইয়ের স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে বিশ্বজিৎ। এরপর সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। এক পর্যায়ে ভাবিকে শরবত খাইয়ে অচেতন করে সে। সেই ধর্ষণেরও ভিডিও ধারণ করে সে। এরপর সেই ভিডিও দেখিয়ে টানা চার বছর ধর্ষণ করে দেবর বিশ্বজিৎ।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ২০১৯ সালে গ্রাম্য সালিসে ওই ঘটনার মীমাংসা হয়। এর কয়েকদিন পর ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী ও ভাসুরকে কুপিয়ে জখম করে বিশ্বজিৎ। এরপর তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর শ্বশুর। মামলাটি তুলে নিতে প্রথমে ভয়ভীতি দেখায় সে। তা না করায় ওই গৃহবধূর নগ্ন ছবি তার স্বামী ও অন্যদের মোবাইলে ছড়িয়ে দেয়। পরে বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান, বিশ্বজিতের বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠিয়েছে।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102