ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোণার বারহাট্টায় ট্রাকের ধাক্কায় লাশ হলেন যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নেত্রকোণার বারহাট্টায় ইসলামী সভায় যোগ দিতে এসে দুর্ঘটনায় লাশ হলেন এক যুবক। সড়ক ও জনপথের নেত্রকোণা-বারহাট্টা সড়কের কদম দেউলী এলাকায় বুধবার রাতে এই দূর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম আমির হোসেন (২৮), পিতা কাজ মিয়া। বাড়ি উপজেলার পূর্বদশাল (ছালিপুরা) গ্রামে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে সড়ক ও জনপথের সড়কের কাছে কদম দেউলী দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামী সভার আয়োজন করা হয়। সভায় যথেষ্ট লোকের সমাগম হয়। কিছু লোক রাস্তায় দাঁড়িয়েও আলেম-ওলামাগণের বক্তব্য শোনেন। সড়কে যান চলাচল করছিল। আমির হোসেন একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকলের অলক্ষ্যেই এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এ সময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের পাশের সভা চলাকালে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমির হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102