ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে শীতজনিত রোগে শিশু রোগী বেড়েই চলেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

সারাদেশের মতো চাঁদপুরেও হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় জেলার মতলবে আইসিডিডিআর,বি হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মতলবে ২৬০ এবং চাঁদপুরে ৫৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে।

ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ গুরুতর রোগে আক্রান্ত শিশুদের চাঁদপুরের বিভিন্ন উপজেলা, পাশের জেলা ছাড়াও মেঘনার দুর্গম চর থেকে চিকিৎসা দিতে অভিভাবকরা এই এসব হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসছেন। এদিকে, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়ায় শিশু ওয়ার্ডের নির্ধারিত শয্যা ছাড়িয়ে ওয়ার্ডের মেঝেতেও অবস্থান করতে দেখা গেছে অনেককেই। এসব শিশুদের স্বজনরা জানান, ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তাদের শিশুরা। ফলে বাড়িতে সুস্থ না হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছেন।

এই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এবারের শীতের ধরনও পাল্টেছে। ফলে শিশুদের মধ্যে দ্রুত রোগের বিস্তার হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি আরো যত্নশীল হতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। অন্যদিকে, আইসিডিডিআর,বি মতলব হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফজলে জানান, প্রতিদিনই শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা এখানে ভর্তি হচ্ছে। শুধু শিশুই নয়, বয়স্ক রোগীরাও ছুটে আসছেন চিকিৎসা নিতে। তিনি আরো জানান, এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এই শীতে শিশুদের মধ্যে রোগের প্রকোপ বাড়লেও সময়মত চিকিৎসা নিশ্চিত হওয়ায় এখনো পর্যন্ত কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে কভিড-১৯ পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102