ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিগারেটের আগুনে ১৫ বসতবাড়ি পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

চট্টগ্রামে সিগারেটের আগুনে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে।

বুধবার মধ্যরাতে নগরের পাহাড়তলীতে বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, মধ্যরাতে নগরের পাহাড়তলীতে বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডের কাঁচা বসতঘরগুলোতে আগুন লাগে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১৫টি বসতবাড়ি পুড়ে যায়।

তবে ধারণা করা হচ্ছে, মধ্যরাতে কয়েকজন যুবক জ্বলন্ত সিগারেটের অংশ ওই কাঁচাঘরের কোনো একটিতে ছুড়ে ফেললে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102