ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্বল উইন্ডিজকে পেয়ে সুযোগ কাজে লাগাতে চান সৌম্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে আগামী বছরের শুরুতেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে যে স্কোয়াড নিয়ে আসছেন ক্যারিবীয়রা; তা দেখে অনেকটাই হতাশ হয়েছেন নির্বাচক দলের সদস্য হাবিবুল বাশার।

ওয়ানডে ও টেস্ট—দুই সংস্করণের দুই অধিনায়ক ও সহ–অধিনায়কদের রেখে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। করোনার অজুহাত দেখিয়ে সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, রোস্টন চেজ, শাই হোপ, নিকোলাস পুরান, এভিন লুইস, শিমরন হেটমায়ারদের মতো তারকা ক্রিকেটাররা।

উইন্ডিজের এমন দ্বিতীয় সারির দল পাঠানোর বিষয়টি বুঝে উঠতে পারছেন না হাবিবুল বাশার।

তবে বিষয়টি নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

টাইগার টেস্ট অধিনায়কের ভাষ্যে– ওয়েস্ট ইন্ডিজ দলে কে নেই আর কে আছে তা নিয়ে ভাবছেন না। নিজেদের খেলার দিকেই দৃষ্টি রাখতে হবে।

একই রকম ভাবনা জাতীয় দলের স্টাইলিশ ওপেনার সৌম্য সরকারের। অধিনায়ক মুমিনুলের কথাই পুনরাবৃত্তি করেছেন তিনি। তার দৃষ্টিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো দলকে হালকাভাবে নেয়া যায় না। তবে সুযোগটি কাজে লাগিয়ে ক্যারিবীয়দের বড় ব্যবধানে হারাতে চান তিনি।

সৌম্য সরকার বলেন, ‘আমরা অনেক দিন আন্তর্জাতিক সিরিজে নেই। আর আন্তর্জাতিক সিরিজ সব সময়ই কঠিন। তবে আমরা যেহেতু হোমে খেলব, ঘরের মাঠে চেনা পরিবেশে খেলার একটা সুবিধা তো থাকবেই। ওদের অনেক খেলোয়াড় আসছে না, সে ক্ষেত্রে আমাদের খেলতে হবে তাদের বড় ব্যবধানে হারিয়ে দেয়ার মানসিকতায়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102