ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেয়ারা খাইয়ে ব্যবসায়ীদের সর্বস্ব লুট!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে পেয়ারা খেয়ে সর্বস্ব খুইয়েছেন তিন ছাগল ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগরের উথলী বাস স্ট্যান্ডমোড়ে পেয়ারার সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের কাছ থেকে লুট করা হয়েছে দেড় লাখ টাকা। ওই তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উথলী বাস স্ট্যান্ডমোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমদ প্রদীপ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালমারী পশু হাট থেকে ছাগল কিনতে কালিগঞ্জ থেকে বাসে উঠেন তিন ছাগল ব্যবসায়ী অপূর্ব (৪০), জয়দেব (৩৬) এবং লক্ষ্মণ সেন (২৮)। বাসে উঠার পর অজ্ঞান পার্টির সদস্যরা পেয়ারার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে খাওয়ানোর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর ওই তিন ছাগল ব্যবসায়ীর কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে সটকে যান তারা।

পরবর্তীতে বাসের পরিচালক অচেতন ওই তিনজনকে উথলী বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। স্থানীয়রা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর শার্টের পকেটে থাকা মোবাইল নম্বর দেখে বাড়িতে খবর দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102