ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

“আখের মামুদ বাজার ছাত্র কল্যাণ সংস্থা”র ভোট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের স্থানীয় ছাত্র সংগঠন “আখের মামুদ বাজার ছাত্র কল্যাণ সংঘের” ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আল আমীন এবং ভোটে ইমরান আহমেদ ফারুক সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন ৷

বুধবার (৩০ ডিসেম্বর) শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজারে সংস্থার অফিসে অনুষ্ঠিত সদস্যদের সরাসরি ভোটে সংগঠনের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।

উৎসবমুখর পরিবেশে এ সংগঠনের ৫৭ জন সদস্যের মধ্যে ৫২ জন নির্বাচনে ভোট প্রদান করেছেন৷

এসময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন মশো । অপর কমিশনাররা হলেন আবু রাশেদ, রাজু আহমেদ। নির্বাচন পরিচালনায় আরও ছিলেন জাকির হোসেন, আলমগীর হোসেন, মাসুদ আলম, আঃ রাজ্জাক রাজ, আবু সায়েম মু. তুহিন।

পর্যবেক্ষক হিসেবে ছিলেন আখের মামুদ বাজার হাফেজিয়া আখের মামুদ বাজার বণিক সমিতির সেক্রেটারি মোঃ লুৎফর রহমান।

এদিকে নির্বাচিতদের শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, আখের মামুদ বাজার বণিক সমিতির সভাপতি কাল গাজী খন্দকার, বাংলাদেশ একতা সংঘের সভাপতি আরিফুর রহমান আকিব, মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির সহকারি পরিচালক নাঈম ইসলাম, মোবারকপুর কল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক মিলন, সোনার বাংলা তরুণ সংঘের সভাপতি বাকী বিল্লাহ অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102