পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ট্রলারের মালিক জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ট্রলারটি মৎস্য বন্দর মহিপুর ঘাট থেকে গভীর সমুদ্রে যাওয়ার পর থেকে ট্রলারের কোনও জেলের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশে ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়তে পারে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে থানায় একটি ডাইরি করা হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর ও ব্যবস্থা নেয়া হচ্ছে।