ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় ৪ লক্ষ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

প্রতি বছরের মত এবারও বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লক্ষ শিক্ষার্থীর মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ৪৭ লক্ষ নতুন বই বিতরণ শুরু হয়েছে। তবে করোনা মহামারির কারণে এ বছর বই উৎসব পালিত হয়নি।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ভোলা সরকারি বালক ও বালিকা বিদ্যালয়সহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকরা।

ভোলা ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, করোনা মহামারির কারণে এ বছর জেলার বিদ্যালয়গুলোতে কোন বই উৎসব পালিত হয়নি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো স্কুল থেকে বই নিয়ে যাবে বলেও জানান তিনি।

এদিকে সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। তারা জানায়, বই পেয়ে তারা খুব খুশি। এ বছর বিদ্যালয়ে ক্লাস শুরু হলে তারা আগের মতো স্কুলে আসবে।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহ্ জামাল জানান, সরকারি নির্দেশনা মেনে তারা যথাযথ সামাজিক দূরত্ব বরাজ রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। যেসকল শিক্ষার্থী আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবে।

এদিকে অভিভাবকরা জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে নতুন বই পেয়ে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে বলে জানান তারা।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর জেলায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪ লক্ষ ৯ হাজার শিক্ষার্থীকে ৪৭ লক্ষ ৮৩ হাজার নতুন বই দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102