ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন ম্যাচ নিষিদ্ধ স্ট্রাইকার কাভানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি।

নিষিন্ধের সাথে কাভানিকে এক লাখ পাউন্ড জরিমানাও করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে খেলা ছিল ম্যানইউ’র। ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন কাভানি। ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন তিনি। সেই পোস্টে আপত্তিকর ভাষা ব্যবহার করায় উরুগুইয়ান সেন্টার ফরোয়ার্ডকে শাস্তি দিয়েছে এফএ। যদিও নিজের ভুল বুঝতে পেরেছে পোস্ট ডিলিট করে দিয়ে ক্ষমাও চেয়েছিলেন সাবেক পিএসজি তারকা।

নিষেধাজ্ঞার কারণে রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি। এছাড়া বুধবার ম্যানসিটির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনাল ও আগামী সপ্তাহে এফএ কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102