ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন বছরে সাকিবের সুখবর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

নতুন বছর ২০২১ সালের প্রথম দিনেই ভক্তদের সুখবর দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান।

সাকিবের ঘর আলো করে আসছে তার তৃতীয় সন্তান। কয়েকদিন আগেই পৃথিবীর মুখ দেখেছে সাকিব দ্বিতীয় কন্যা সন্তান। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এবার নতুন বছরের প্রথম দিনেই আরও একটি সুখবর দিলেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন তিনি নিজেই।

শুক্রবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিয়াল পেইজে স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সাকিব। সন্তান সম্ভাব্য শিশিরের পেটে চুম্বন করা অবস্থায় ছবি পোস্টের ক্যাপশনে সাকিব লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কৌতূহল জন্মেছে, সাকিব কি তাহলে আবার বাবা হতে যাচ্ছেন।

এক বছরের নিষেধাজ্ঞা শেষে গত ২৯ অক্টোবর মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলেছেন তিনি। তবে হঠাৎ শ্বশুড়ের মৃত্যু সংবাদে টুর্নামেন্টের ফাইনাল না খেলেই চলে যেতে হয় তাকে। এরপর যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন তিনি।

বিয়ের তিন বছর পর ২০১৫ সালের ৯ নভেম্বর তারকা দম্পতির কোলজুড়ে আসে প্রথম কন্যা আলাইনা। প্রথম সন্তানের ৫ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102