ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশাচাপায় মোহাম্মদ ইয়াসিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ ইয়াসিন উপজেলার মুহুরীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে জানান, বুধবার সন্ধ্যায় ফেনী মিশন হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা প্রধান শিক্ষক ইয়াসিনকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।
পাঁচ সন্তানের জনক মোহাম্মদ ইয়াসিনের বাড়ি সোনাগাজী উপজেলায়। তিনি ফেনীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।